logo

সময়: ১২:৩০, রবিবার, ০৫ জুলাই, ২০২৬

২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১২:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

ঘানায় ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে ৩৪, বাস্তুচ্যুত প্রায় ৯০ হাজার

Ekattor Shadhinota
০৪ জুলাই, ২০২৬ | সময়ঃ ০৫:৪৭
photo
ঘানায় ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে ৩৪, বাস্তুচ্যুত প্রায় ৯০ হাজার

টানা কয়েক দিনের ভারি বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে লণ্ডভণ্ড পশ্চিম আফ্রিকার দুই দেশ ঘানা ও আইভরি কোস্ট। দুর্যোগপূর্ণ এই আবহাওয়ায় এখন পর্যন্ত অন্তত ৩০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এখনো বহু মানুষ নিখোঁজ থাকায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘানার রাজধানী আক্রায় সোমবার থেকে শুরু হওয়া রেকর্ড ভাঙা ১৪০ মিলিমিটার বৃষ্টিপাতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, সড়ক ও নিচু এলাকা। উদ্ধারকর্মীরা রাতভর অভিযান চালিয়ে আটকে পড়া মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেন।  ফায়ার সার্ভিসের কমান্ডার রশিদ কওয়ামে নিসাউ জানান, রাতভর অভিযান চালিয়ে ৪০০-র বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। ঘানার প্রেসিডেন্ট জন মাহামা এই চরম আবহাওয়ার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করে অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা দিয়েছেন।

এদিকে, প্রতিবেশী দেশ আইভরি কোস্টে শনিবার থেকে শুরু হওয়া বৃষ্টি ও ভূমিধসে প্রায় ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। চলতি সপ্তাহে আরও ভারি বৃষ্টির পূর্বাভাস থাকায় দুই দেশেই সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।


ঘানার স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ মুনতাকা মোবারক স্বীকার করেছেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের প্রস্তুতি আরও ভালো হতে পারত। এদিকে প্রেসিডেন্ট জন মাহামা জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী আক্রায় প্রায় ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা গত বছরের সর্বোচ্চ একদিনের বৃষ্টিপাতের তুলনায় প্রায় আড়াই গুণ বেশি।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…