ঢাকা, ৩০ জুন ২০২৬: যুব নেতৃত্ব বিকাশ, গবেষণা সহযোগিতা, শিক্ষার্থীদের ইন্টার্নশিপ সুযোগ এবং জনস্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়ন খাতে যৌথ উদ্যোগকে এগিয়ে নিতে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (SUB) এবং SERAC-Bangladesh-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর সেমিনার রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই MoU স্বাক্ষরিত হয়।
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর ড. হাসান কাওসার এবং SERAC-Bangladesh-এর পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির নির্বাহী পরিচালক মি. এস এম সৈকত।
এই সমঝোতা স্মারকের আওতায় দুই প্রতিষ্ঠান যৌথভাবে যুব নেতৃত্ব ও উন্নয়ন, গবেষণা কার্যক্রম, শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ সুবিধা, প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা এবং কমিউনিটি এনগেজমেন্ট কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে জনস্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়ন খাতে ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর অতিরিক্ত রেজিস্ট্রার ফারহানা শারমিন এবং ড. ইজি জাস্টিস, pioneering sports neuroscientist, best-selling author, peak performance coach এবং neuro580gives-এর প্রতিষ্ঠাতা। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
এই উদ্যোগের নেতৃত্ব দেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান এবং Center for National & International Cooperation (CNIC)-এর চেয়ারম্যান প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও উদ্যোগের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ সহযোগিতা বাস্তবে রূপ নেয়।
অনুষ্ঠানে CNIC, পাবলিক হেলথ বিভাগ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং SERAC-Bangladesh-এর সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই অংশীদারিত্ব শিক্ষার্থী, গবেষক ও কমিউনিটির জন্য আগামী দিনে ইতিবাচক ও অর্থবহ পরিবর্তন বয়ে আনবে।