logo

সময়: ১২:৪৭, শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১২:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সৌজন্য সাক্ষাৎ

Ekattor Shadhinota
০২ জুলাই, ২০২৬ | সময়ঃ ০৩:২৪
photo
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ০২ জুলাই ২০২৬ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। আজ বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) ঢাকায় অর্থ মন্ত্রণালয়ে অর্থমন্ত্রীর অফিসকক্ষে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।


বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন দুই দেশের পারস্পরিক অর্থনৈতিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, নতুন বিনিয়োগের ক্ষেত্র তৈরি এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার ওপর জোর দেওয়া হয়।
সাক্ষাৎকালে অর্থমন্ত্রী বাংলাদেশে বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব পরিবেশের কথা উল্লেখ করে তুর্কি বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বড় পরিসরে বিনিয়োগের আহ্বান জানান।
"তুরস্ক বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও বাণিজ্যিক অংশীদার। আমরা বিশ্বাস করি, আগামী দিনগুলোতে দুই দেশের মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও নতুন উচ্চতায় পৌঁছাবে। "

তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতি ও স্থিতিশীলতার ভূয়সী প্রশংসা করেন। তিনি জানান, তুর্কি ব্যবসায়ীরা বাংলাদেশে পোশাক খাত, তথ্যপ্রযুক্তি এবং অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগ বাড়াতে অত্যন্ত আগ্রহী।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…