logo

সময়: ১২:১১, বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২:১১ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

গর্ভবতী মায়েদের সামাজিক সুরক্ষায় রাজশাহীতে বিশেষ ক্যাম্পেইন

Masud Rana
১০ জুন, ২০২৬ | সময়ঃ ১০:০৮
photo
গর্ভবতী মায়েদের সামাজিক সুরক্ষায় রাজশাহীতে বিশেষ ক্যাম্পেইন

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক
পরিচালিত মা ও শিশু সহায়তা কর্মসূচি’র আওতায় রাজশাহী
সিটি কর্পোরেশন এলাকায় বসবাসরত গর্ভবতী মায়েদের ভাতা
কর্মসূচিতে অন্তর্ভুক্তির লক্ষ্যে দুই দিনব্যাপী বিশেষ আবেদন
সংগ্রহ ক্যাম্পেইন শুরু হয়েছে। বুধবার সকালে নগর ভবন চত্বরে এ
কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ক্যাম্পেইন উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ
মাহফুজুর রহমান রিটন নগর ভবন চত্বরে স্থাপিত বিভিন্ন বুথ
পরিদর্শন করেন। এ সময় তিনি সেবাগ্রহীতা নারীদের সঙ্গে কথা
বলেন এবং তাদের প্রয়োজনীয় তথ্য ও সেবা নিশ্চিত করার বিষয়ে
খোঁজখবর নেন।
পরিদর্শনকালে প্রশাসক বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন
নাগরিকদের কল্যাণে সব সময় কাজ করে যাচ্ছে। গর্ভবতী মায়েদের
সামাজিক নিরাপত্তা ও আর্থিক সহায়তা নিশ্চিত করতে এ ধরনের
উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সংশ্লিষ্ট
কর্মকর্তাদের কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার নির্দেশনা
দেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান
নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা,
তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান
স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, মহিলা
বিষয়ক অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক ইশরাত জাহান, বিশ্ব খাদ্য
কর্মসূচির প্রোগ্রাম ডিরেক্টর মোঃ সাদিক আলী এবং
মনিটরিং অ্যাসিস্ট্যান্ট সুমাইয়া হোসাইনসহ সংশ্লিষ্ট
কর্মকর্তারা।
মহিলা বিষয়ক অধিদপ্তর, রাজশাহীর আয়োজনে অনুষ্ঠিত এ বিশেষ
ক্যাম্পেইন ১০ ও ১১ জুন পর্যন্ত চলবে। ক্যাম্পেইনের আওতায় নগরীর
১৬ থেকে ২৩ নম্বর ওয়ার্ডে বসবাসরত গর্ভবতী মায়েদের
আবেদনপত্র সংগ্রহ করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মা ও শিশু সহায়তা কর্মসূচি সরকারের
একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা কর্মসূচি, যার মাধ্যমে
গর্ভবতী মা ও শিশুদের পুষ্টি, স্বাস্থ্যসেবা এবং আর্থিক সহায়তা

প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচিতে নতুন
উপকারভোগী অন্তর্ভুক্তির লক্ষ্যে বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করা
হয়েছে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…