logo

সময়: ১২:২৬, বুধবার, ১০ জুন, ২০২৬

২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

মনোহরগঞ্জের সরসপুুরে বসত বাড়িতে দুর্বৃত্তদের হামলা মুক্তিযুদ্ধের ঘোষণা থেকে গণতন্ত্র প্রতিষ্ঠা—শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি -আহমেদ আযম খান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ১ম ধাপে পে স্কেল বাস্তবায়ন করতে হবে আন্ত:বিশ্ববিদ্যালয় গাড়ি চালক ফেডারেশনের মহাসচিব ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল চাহিদাভিত্তিক শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সারাদেশের ১২ হাজার কলেজ শিক্ষককে আইসিটি প্রশিক্ষণ দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ পুনর্মিলনী ও শ্রমিক সমাবেশ

মনোহরগঞ্জের সরসপুুরে বসত বাড়িতে দুর্বৃত্তদের হামলা

Ekattor Shadhinota
০৯ জুন, ২০২৬ | সময়ঃ ০৭:৫৪
photo
মনোহরগঞ্জের সরসপুুরে বসত বাড়িতে দুর্বৃত্তদের হামলা

মনোহরগঞ্জ কুমিল্লা প্রতিনিধি 
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়নের বাতাবাড়িয়া গ্রামে শনিবার রাত সাড়ে ৮টার দিকে ৩০/৪০ সশস্ত্র মুখোশধারী বসতবাড়িতে হামলা করে ব্যাপক ভাংচুর লুটপাট চালায়। সরে জমিনে গিয়ে দেখা যায়  বাতাবাড়িয়া গ্রামের হায়দারের ছেলে প্রবাসী বাবুর বসত ঘর ভাঙচুর করে এবং ৯ হাজার দেরহাম  নগদ ২৫০০০ টাকা ২টি মোবাইল স্বর্ণ  অলংকার নিয়ে যায়। এ ছাড়া ও দফদার বাড়ির  জসিম উদ্দিনের ওষুধ ও বিকাশ দোকানে  হামলা করে নগদ টাকা নিয়ে যায়। এবং মুসলে উদ্দীন ও জসীমউদ্দীনের বসতবাড়িতে হামলা করে বাড়িঘর  ভাঙচুর করে। এ ব্যাপারে এলাকাবাসীর সাথে কথা বললে তারা বলেন আমরা অনেকে তখন এশার নামাজের জন্য মসজিদে ছিলাম। প্রত্যক্ষদর্শীরা বলেন হঠাৎ করে মুখোশ পরিহিত ৩০/৪০ জনের একটি সশস্ত্র দল বিভিন্ন দোকানপাট, বসতবাড়িতে হামলা করে বসে এবং ব্যাপক ভাংচুরসহ লুটপাট চালায়। এসময় গ্রামে আতংক ছড়িয়ে পড়ে। তারা বলেন মুখোশধারী হওয়ায় হামলাকারীদের চেনা সম্ভব হয়নি। হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসী বাবু এবং জসিম ও মোসলে উদ্দিনের সাথে কথা বললে তারা বলেন আমরা কাউকে চিনতে পারিনি সকলেই মুখোশ পরিহিত ছিল। আমরা প্রশাসন ও এমপি মহোদয়ের কাছে এ ব্যাপারে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুবিচার কামনা করছি। রাতেই মনোহরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় এলাকায় ক্ষোভ ও আতংক বিরাজ করছে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…