logo

সময়: ১২:১১, বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২:১১ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

ছুরিকাঘাত, ভাঙচুর ও লুপাটের ঘটনায় অভিযুক্ত আলীর শাস্তি ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন

Ekattor Shadhinota
১০ জুন, ২০২৬ | সময়ঃ ১০:০৩
photo
ছুরিকাঘাত, ভাঙচুর ও লুপাটের ঘটনায় অভিযুক্ত আলীর শাস্তি ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী মহানগরীর খরবোনা
এলাকার বাসিন্দা আলহাজ মোঃ আনারুল ভান্ডারীর বাড়িতে হামলা,
ভাঙচুর, লুটপাট ও ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার ও
দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) দুপুর ১২টায় নগরীর সাহেববাজার সড়কসংলগ্ন
খরবোনা ফুটপাতে দাঁড়িয়ে আয়োজিত মানববন্ধনে স্থানীয়
শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
তারা ব্যানার ও ফেস্টুন প্রদর্শনের মাধ্যমে অভিযুক্তদের দ্রুত আইনের
আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী আলহাজ মোঃ আনারুল ভান্ডারী।
তিনি অভিযোগ করেন, গত (৩১ মে) দিবাগত রাত ১টার দিকে
স্বেচ্ছাসেবক দলের রাজশাহী মহানগর বোয়ালিয়া থানা পূর্বের
আহ্বায়ক মোঃ শাকিল আহম্মেদ আলীর নেতৃত্বে হারুন, তুষার,
আকাশ, হৃদয়সহ অজ্ঞাতনামা ২০-২৫ জন তার বাড়িতে হামলা চালায়।
এ সময় তারা বাড়ির নিচতলায় ব্যাপক ভাঙচুর ও বিভিন্ন মালামাল
লুটপাট করে।
তিনি আরও বলেন, একই রাত প্রায় ৩টার দিকে হামলাকারীরা বাড়ির
দ্বিতীয় তলায় উঠে গেট ও গ্রিল ভেঙে তাকে হত্যার উদ্দেশ্যে
ভয়ভীতি প্রদর্শন ও ডাকাডাকি করে। তাদের চিৎকারে আশপাশের
লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।
আনারুল ভান্ডারী অভিযোগ করেন, হামলাকারীরা তার ছোট ভাই
সানারুলকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে রাজশাহী
মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন
কর্তব্যরত চিকিৎসক।
তিনি আরও দাবি করেন, অভিযুক্ত শাকিল আহম্মেদ আলী ও তার
সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি,
জমি দখল করে বিক্র করা সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে
জড়িত। এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক
শাস্তি নিশ্চিত করার জন্য তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের
(আরএমপি) কমিশনারের হস্তক্ষেপ কামনা করেন।

এছাড়া রাজনৈতিক পরিচয়ের আড়ালে কেউ যাতে অপরাধমূলক
কর্মকাণ্ড চালাতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের
শীর্ষ নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
উল্লেখ্য, চলতি মাসের গত (৭ জুন) নগরীর রিভার সিটি
প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনেও লিখিত বক্তব্যের
মাধ্যমে একই অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী আনারুল ভান্ডারী।
এ বিষয়ে জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার
ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম বলেন, অভিযুক্ত শাকিল
আহম্মেদ আলী ও তার সহযোগীদের গ্রেফতারে পুলিশ অভিযান
পরিচালনা করছে। যতদ্রুত সম্ভব তাকে গ্রেফতার করে আইনের
আওতায় আনা হবে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…