logo

সময়: ০৭:২১, রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ০৭:২১ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

রাজশাহী নগরীতে গাঁজা-সহ চিহ্নিত মাদক কারবারী রাব্বি গ্রেফতার

Masud Rana
১৮ এপ্রিল, ২০২৬ | সময়ঃ ০৯:৫৫
photo
রাজশাহী নগরীতে গাঁজা-সহ চিহ্নিত মাদক কারবারী রাব্বি গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী : রাজশাহী নগরীতে গাঁজা-সহ
মোঃ রাব্বি (২৬), নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে
পুলিশ।
শুক্রবার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর
বাগানপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার
দেহ তল্লাশি করে গাঁজা জব্দ করা হয়। তবে গাঁজার পরিমান উল্লেখ
ককরা হয়নি।
গ্রেফতার মোঃ রাব্বি, সে নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর
বাগানপাড়া এলাকার মোঃ রজবের ছেলে।
আরএমপি সূত্রে জানা যায়, গ্রেফতার রাব্বির বিরুদ্ধে রাজপাড়া
থানায় পূর্বে ৭টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের
করা হয়েছে। শনিবার সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে
পুলিশ।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…