logo

সময়: ১০:৩১, সোমবার, ০৬ এপ্রিল, ২০২৬

২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১০:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

*গুরুতর জখম ও হত্যাচেষ্টা মামলার এজাহার নামীয় প্রধান আসামি শাওন হাওলাদার (২৬)’কে রাজধানীর লালবাগ হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

Ekattor Shadhinota
০৫ এপ্রিল, ২০২৬ | সময়ঃ ০৩:০১
photo
*গুরুতর জখম ও হত্যাচেষ্টা মামলার এজাহার নামীয় প্রধান আসামি শাওন হাওলাদার (২৬)’কে রাজধানীর লালবাগ হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

অদ্য ০৫/০৪/২০২৬ তারিখ রাত আনুমানিক ০০:৫০ ঘটিকায় র‌্যাব-১০, সিপিএসসি, লালবাগ, ঢাকার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে লালবাগ থানাধীন ক্যাফে জান্নাত রেস্তোরাঁ এলাকা হতে শাওন হাওলাদার (২৬) নামের একজন আসামিকে গ্রেফতার করে।

  গত ২৭/০৩/২০২৬ তারিখ শরীয়তপুর জেলার ডামুড্যা থানাধীন ধানকাটি এলাকায় একটি সহিংস ঘটনার সূত্রপাত হয়। আসামি শাওন হাওলাদার (২৬)’সহ অন্যান্য আসামিরা ভিকটিম মালেক খান ও অন্যান্যদের হত্যার উদ্দেশ্যে মারধর করে গুরুতর আহত করে। এ ঘটনায় ভিকটিমের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে শরীয়তপুর জেলার ডামুড্যা থানায় মামলা নম্বর- ১২, তারিখ- ২৭/০৩/২০২৬ খ্রি., পেনাল কোডের ৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৮/৫০৬ ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০, ঢাকা বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন।

  র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে অদ্য ০৫/০৪/২০২৬ তারিখ রাত আনুমানিক ০০:৫০ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার লালবাগ থানাধীন ক্যাফে জান্নাত রেস্তোরাঁ এলাকা হতে উক্ত মামলার এজাহার নামীয় প্রধান আসামি শাওন হাওলাদার (২৬), পিতা- ফারুক হাওলাদার, সাং- ধানকাটি, থানা- ডামুড্যা, জেলা- শরীয়তপুর’কে গ্রেফতার করে।

 গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…