logo

সময়: ০২:৪৭, শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ০২:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

ঢাকা মহানগরীতে যাত্রিবাহী স্লিপার বাস হতে ১০০০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Ekattor Shadhinota
১২ মার্চ, ২০২৬ | সময়ঃ ১১:২৯
photo
ঢাকা মহানগরীতে যাত্রিবাহী স্লিপার বাস হতে ১০০০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রোঃ উত্তর কার্যালয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগরের হাতিরঝিল থানাধীন, পশ্চিম রামপুরাস্থ মোল্লা টাওয়ারের সামনে কক্সবাজার থেকে ঢাকা (আব্দুল্লাহপুর)গামী Doel Experss স্লিপার কোচ হতে ১০০০০(দশ) হাজার পিস এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।  

     গত ১২/০৩/২০২৬ খ্রি: তারিখে দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান, উত্তরা সার্কেল এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে হাতিরঝিল থানাধীন ৪৬৪, পশ্চিম রামপুরাস্থ মোল্লা টাওয়ার এর সামনে কক্সবাজার থেকে ঢাকা(আব্দুল্লাহপুর) গামী DOEL EXPRESS স্লিপার কোচ যাত্রীবাহি বাস যার রেজিঃনং-ঢাকা মেট্রো-ব-১২-১৯৮৮) হতে তল্লাশীপূর্বক আটককৃত সোয়াইব সরকার (৫১),পিতা: আবু ইউসুফ, মাতা: মৃত রেহেনা বেগম, সাং-টেংগারচর, টেংগারচর ইউপি, থানা: গজারিয়া, জেলা: মুন্সিগঞ্জ এর স্বীকারোক্তি ও দেখানো মতে একটি কালো রংয়ের স্কুল ব্যাগের ভিতর কালো রংয়ের টেপ ও কালো পলিথিনে মোড়ানো ০৫(পাঁচ) টি পোটলার ভিতর প্রতি পোটলায় ১০(দশ) টি করে নীল রংয়ের জিপারযুক্ত পলিপ্যাকেটে প্রতিটিতে ২০০(দুইশত) পিস করে কমলা বর্নের অ্যামফিটামিনযুক্ত ট্যাবলেটযার বাণিজ্যিক নাম ইয়াবা (৫*১০*২০০)=১০,০০০(দশ হাজার) পিস উদ্ধার করা হয়।
      প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ সাধারণ যাত্রীবেশে কক্সবাজারের টেকনাফ হতে ইয়াবার বড় বড় চালান এনে ঢাকার বিভিন্ন এলাকায় খুচরা মাদকব্যবসায়ীদের কাছে সরবরাহ করতেন। গ্রেফতারকৃত সোয়াইব সরকার (৫১)এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক জনাব দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান, পরিদর্শক, উত্তরা সার্কেল বাদি হয়ে হাতিরঝিল থানায় মামলা দায়ের করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোঃ কার্যালয় (উত্তর) কর্তৃক ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।                                                                          

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…