Masud Rana
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে পৃথক অভিযানে
তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পবা থানা ও মহানগর গোয়েন্দা
পুলিশ (ডিবি) ও পুলিশ।
বুধবার (১১ মার্চ) রাত সাড়ে ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত চলা অভিযানে
তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১কেজি ৫০০ গ্রাম
গাঁজা ৯পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ৮হাজার ১৫০ টাকা
জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ আনোয়ার হোসেন ওরফে সুমন (৩৩), সে
গোদাগাড়ী থানার চৌদুয়ার গ্রামের মৃত সৈয়ব আলীর ছেলে, মোঃ শ্যামল
(২৭), সে পবা থানার ঘোলহাড়িয়া (মিয়াপাড়া) গ্রামের মোঃ বাবলুর ছেলে ও
মোঃ জাহাঙ্গীর আলী (৪৫), সে একই এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের
মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, বুধবার রাতে পৃথক অভিযানে থানা ও ডিবি পুলিশ মাদকদ্রব্য
সহ তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা
হয়েছে।