logo

সময়: ০২:৪৬, শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ০২:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

ঢাকার কামরাঙ্গীচর এলাকায় ১৩০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

Ekattor Shadhinota
১২ মার্চ, ২০২৬ | সময়ঃ ১১:০৮
photo
ঢাকার কামরাঙ্গীচর এলাকায় ১৩০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‌্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল গতকাল ১১/০৩/২০২৬ তারিখ ডিএমপি, ঢাকার কামরাঙ্গীচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

  গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিএসসি লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গতকাল ১১/০৩/২০২৬ তারিখ রাজধানী ঢাকার কামরাঙ্গীচর থানাধীন আলী নগর মাছ বাজার এলাকায় প্রায় ৩৯,০০০/- (উনচল্লিশ হাজার) টাকার অবৈধ বাজার মূল্যের ১৩০ (একশত ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন ব্যক্তিকে আটক করে। উক্ত ব্যক্তিদ্বয়ের নাম ১। মোঃ মহসিন (৪৭), পিতা- মৃত আনোয়ার হোসেন, সাং-গুদারাঘাট, থানা- কেরাণীগঞ্জ মডেল, জেলা- ঢাকা এবং ২। মোঃ পারভেজ (৩২), পিতা- মোঃ দেলোয়ার হোসেন, সাং- আলী নগর, থানা- কামরাঙ্গীচর, ডিএমপি, ঢাকা বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে মাদক বিক্রির নগদ ৭,৫৫০/- (সাত হাজার পাঁচশত পঞ্চাশ) টাকা এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

  প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  মাদক সমাজের ভয়াবহ একটি ব্যাধি, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, পারিবারিক বন্ধনকে নষ্ট করছে এবং যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। র‌্যাব-১০ দৃঢ়ভাবে বিশ্বাস করে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন ছাড়া একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠন সম্ভব নয়। ভবিষ্যতেও র‌্যাবের এ ধরনের অভিযান চলমান থাকবে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…