logo

সময়: ০৭:২৭, শনিবার, ১৪ মার্চ, ২০২৬

৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ০৭:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তরের সহকারী কলেজ পরিদর্শক মোঃ ইসমাইল হোসেনের ইন্তেকাল

Ekattor Shadhinota
১৬ জানুয়ারী, ২০২৬ | সময়ঃ ০৯:৪৭
photo
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তরের সহকারী কলেজ পরিদর্শক মোঃ ইসমাইল হোসেনের ইন্তেকাল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তরের সহকারী কলেজ পরিদর্শক মোঃ ইসমাইল হোসেন আজ ১৬ জানুয়ারি, ২০২৬ রাত ০১.১৫টায় দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৫৩ বছর।  আজ সকাল ০৮.৪০ টায় জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার জানাজা অনুষ্ঠিত হয়।  মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।   

 

মোঃ ইসমাইল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। তিনি এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…