logo

সময়: ০৯:২৩, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ০৯:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

এসআরবির নতুন মহাপরিচালক হলেন রুয়েটের সাবেক শিক্ষার্থী ফারুক আহম্মেদ

Masud Rana
০৪ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ০৯:৩০
photo
এসআরবির নতুন মহাপরিচালক হলেন রুয়েটের সাবেক শিক্ষার্থী ফারুক আহম্মেদ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত আইজিপি ইঞ্জিনিয়ার মোঃ ফারুক আহম্মেদ। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের ১৯৮৮-৮৯ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে এ পদে পদায়ন করা হয়। এর আগে তিনি হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা ফারুক আহম্মেদ গত ৪ জুন অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। এর আগে তিনি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন। গত ২৮ জুন তাঁকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে বদলি করা হয়েছিল।

ফারুক আহম্মেদের আগে এসআরবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত আইজিপি মোঃ আহসান হাবীব পলাশ। নতুন পদায়নে তাঁকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এদিকে রুয়েটের সাবেক শিক্ষার্থী ফারুক আহম্মেদ এসআরবির মহাপরিচালক নিযুক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয় পরিবার আনন্দ ও গর্ব প্রকাশ করেছে। তাঁর এ অর্জনে অভিনন্দন জানিয়ে নতুন দায়িত্বে সফলতা কামনা করেছে রুয়েট পরিবার।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…