logo

সময়: ১১:৩০, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১১:৩০ অপরাহ্ন

সর্বশেষ খবর

রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২

Masud Rana
২০ সেপ্টেম্বর, ২০২৬ | সময়ঃ ০৯:৫৬
photo
রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীর লক্ষীপুর এলাকায় এক নারীকে শ্লীলতাহানি, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে দায়ের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত 

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো: লক্ষীপুর এলাকার মৃত গোলাম কিবরিয়া জিকিরের ছেলে লাবিব সারাফাত রিদান (২১) ও হামিদুল আলম সনি (৩০)।

মামলার এজাহারের বরাত দিয়ে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর দুপুরে আর রহমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে ওই নারী, তাঁর স্বামী ও স্বজনদের পথরোধ করা হয়। এজাহার অনুযায়ী, ওষুধ কেনার একটি প্রস্তাবে তাঁরা রাজি না হলে তাঁদের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সেখানে থাকা কয়েকজনের সঙ্গে তাঁদের হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। এ সময় ওই নারীকে টানাহেঁচড়া এবং তাঁর স্বজনদের মারধরের অভিযোগও করা হয়েছে।

নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ আবুল কালাম আজাদ জানান, শনিবার (১৯ সেপ্টেম্বর) তৌহিদ রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দিলে মামলা রুজু করা হয়। এরপর অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন শেষে রবিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…