logo

সময়: ১১:২৮, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১১:২৮ অপরাহ্ন

সর্বশেষ খবর

চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

Masud Rana
২০ সেপ্টেম্বর, ২০২৬ | সময়ঃ ০৯:৫৪
photo
চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আল হেলাল (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি।  

রোববার (২০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার মোক্তারপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৮৮০পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

রবিবার দুপুর ১২ টায় এসআরবি-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এসআরবি জানায়, রবিবার ভোর রাত পৌনে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আল হেলালের বসতবাড়ির একটি শয়নকক্ষে অভিযান চালায়। অভিযানকালে দেয়ালে টানানো একটি স্যামসাং মনিটরের পেছনে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৮৮০ পিস ইয়াবা জব্দ করা হয়।   জিজ্ঞাসাবাদে আল হেলাল বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো নিজের কাছে রাখার কথা স্বীকার করেছে।  

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা হয়েছে।

এদিন সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…