logo

সময়: ০৬:৪৮, বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ০৬:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

রাজশাহীতে বন্যার্তদের পাশে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট

Masud Rana
১৫ সেপ্টেম্বর, ২০২৬ | সময়ঃ ১১:২৩
photo
রাজশাহীতে বন্যার্তদের পাশে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর তালাইমারী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মধ্যে খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তালাইমারী এলাকায় এ ত্রাণ বিতরণ করা হয়। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত এক শতাধিক পরিবারের মধ্যে খাবার ও বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী দেওয়া হয়।

স্থানীয়দের ভাষ্য, তালাইমারী এলাকায় বন্যার পানি বেড়ে যাওয়ায় বেশ কিছু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। অনেকের ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। একই সঙ্গে দেখা দিয়েছে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রীর সংকট।

ত্রাণ বিতরণকালে আবুল কালাম আজাদ সুইট ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের খোঁজখবর নেন। সংকটের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বন্যাকবলিত মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি ত্রাণ বিতরণে সহযোগিতা করেন।

ত্রাণ বিতরণকালে আবুল কালাম আজাদ সুইট খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…