logo

সময়: ০৬:২৬, বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬

১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ০৬:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

বাংলাদেশ ব্যাংকের সাথে ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণে চুক্তি স্বাক্ষর করল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক

Ekattor Shadhinota
০১ সেপ্টেম্বর, ২০২৬ | সময়ঃ ১২:১০
photo
বাংলাদেশ ব্যাংকের সাথে ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণে চুক্তি স্বাক্ষর করল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক

কৃষক, কৃষি উদ্যোক্তা ও গ্রামীণ ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থায়ন সহায়তা বৃদ্ধি করতে বাংলাদেশ ব্যাংক কতৃর্ক গঠিত ১০,০০০ কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ—২—এর পরিচালক জনাব একেএম সাইদুজ্জামান, অতিরিক্ত পরিচালক মিসেস রাফিয়া সুলতানা, যুগ্ম পরিচালক জনাব মো: সাখাওয়াত হোসেন এবং সহকারী পরিচালক জনাব রিয়াজ মাহমুদ। স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান জনাব মো: ইকবাল এবং ভাইস প্রেসিডেন্ট ও এসএমই, এগ্রি ও রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান জনাব মোহাম্মদ আমজাদ হোসেন ফকির। চুক্তির আওতায় স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক কৃষক, কৃষি উদ্যোক্তা ও গ্রামীণ ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থায়ন সুবিধা প্রদান করবে, যা কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা জোরদার, কৃষিভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণ এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে। এ উদ্যোগ আর্থিক অন্তর্ভুক্তি ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতি ব্যাংকের অব্যাহত অঙ্গীকারের প্রতিফলন।
 

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…