logo

সময়: ০৬:০৪, বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬

১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ০৬:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে স্ট্যান্ডার্ড ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি

Ekattor Shadhinota
০১ সেপ্টেম্বর, ২০২৬ | সময়ঃ ১১:৫৬
photo
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে স্ট্যান্ডার্ড ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি

দেশের উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের তহবিল বিতরণে চুক্তি স্বাক্ষর করেছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.।

৩১ আগস্ট ২০২৬ তারিখে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোঃ কবির আহমেদ, নির্বাহী পরিচালক জনাব আরিফ হোসেন খান এবং পরিচালক (কৃষি ঋণ বিভাগ—২) জনাব একেএম সাইদুজ্জামান। স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও এমডি (সিসি) জনাব মোঃ সিদ্দিকুর রহমান এবং ভাইস প্রেসিডেন্ট ও এসএমই, এগ্রি ও রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান জনাব মোহাম্মদ আমজাদ হোসেন ফকির। চুক্তির আওতায় স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক কৃষি উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, বিপণন, কৃষিভিত্তিক শিল্প এবং রপ্তানিমুখী কার্যক্রমসহ কৃষিপণ্য সাপ্লাই চেইনের বিভিন্ন খাতে অর্থায়ন করবে। দেশের উত্তরাঞ্চলে কৃষি উৎপাদন, গ্রামীণ কর্মসংস্থান ও আয় বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে এই উদ্যোগ গৃহীত হয়েছে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…