logo

সময়: ০১:১২, বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ০১:১২ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

ঢাকা অভিজাত বনানীতে অবৈধ শিশাবারে অভিযান শিশা ও মদ জব্দ   জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না -----স্পীকার যুবদলের কেন্দ্রীয় নেতা বিশিষ্ট ব্যবসায়ী এস এম ওবায়দুল্লাহ’র মায়ের ইন্তেকাল ঝিনাইদহের মধুহাটি ইউপিতে ভিজিএফ কার্ড বিতরণে বাধা, জনপ্রিয় চেয়ারম্যানের বিরুদ্ধে মব সৃষ্টি করে ইউপি তালাবদ্ধ করে ক্ষমতাচ্যুতের ভয়া'বহ অভিযোগ! পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন রিপন প্রামানিক (৪৫) হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি রফিকুল ইসলাম (৫০)’কে মাদারীপুর মডেল থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।*

যুবদলের কেন্দ্রীয় নেতা বিশিষ্ট ব্যবসায়ী এস এম ওবায়দুল্লাহ’র মায়ের ইন্তেকাল

rk akash
২০ মে, ২০২৬ | সময়ঃ ১০:২৯
photo
যুবদলের কেন্দ্রীয় নেতা বিশিষ্ট ব্যবসায়ী এস এম ওবায়দুল্লাহ’র মায়ের ইন্তেকাল

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক এস এম ওবায়দুল্লাহ'র মাতা মোছা. আনোয়ারা বেগম বুধবার ভোর ৫ টা ৩০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
চরতারাপুর গ্রামের মন্তাজ আলী সরদারের স্ত্রী মোছা. আনোয়ারা বেগম ৪ ছেলে, ৭ মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ আছর আরিফপুর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদে মরহুমার জানাযা অনুষ্ঠিত হয়। এলাকাবাসি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মানুষ জানাযায় অংশগ্রহণ করেন। জানাযা শেষে আরিফপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
মরহুমার মুত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি, পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা জেলা পরিষদের প্রশাসক জহুরুল ইসলাম বিশু, জিয়া পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি প্রফেসর মো. জাকির হোসেন, দৈনিক খবর বাংলার সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম, পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, সদস্য সচিব মনির আহমেদ, গ্রীন টিভির পাবনা জেলা প্রতিনিধি আর কে আকাশ, পথ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক মীর ফজলুল করিম বাচ্চুসহ আরও অনেকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…