logo

সময়: ০৪:১৬, শনিবার, ০৬ জুন, ২০২৬

২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ০৪:১৬ অপরাহ্ন

সর্বশেষ খবর

ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল চাহিদাভিত্তিক শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সারাদেশের ১২ হাজার কলেজ শিক্ষককে আইসিটি প্রশিক্ষণ দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ পুনর্মিলনী ও শ্রমিক সমাবেশ ৭ নং লক্ষ্মীপুর ইউনিয়নের রূপ বদলাতে আসছি আমি, আপনাদের সন্তান হিসেবে। মোঃ ফরাস উদ্দিন চেয়ারম্যান পদপ্রার্থী (সম্ভাব্য) কার্যাদেশের শর্ত তোয়াক্কা না করে মধ্যরাতে ঢালাই: জলঢাকা বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত

বাঘার কালিদাসখালিতে গভীর রাতে গোলাগুলি, দুইজন গুলিবিদ্ধ; নিখোঁজ একজন

Masud Rana
১৯ মে, ২০২৬ | সময়ঃ ১০:৩৯
photo
বাঘার কালিদাসখালিতে গভীর রাতে গোলাগুলি, দুইজন গুলিবিদ্ধ; নিখোঁজ একজন

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর
ইউনিয়নের কালিদাসখালিতে গভীর রাতে গোলাগুলির ঘটনায় দুই ব্যক্তি
গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার (১৮ মে) রাত ১২টার দিকে পদ্মা নদীর চর এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধদের মধ্যে একজনকে রামেক হাসপাতালে ভর্তি করা হলেও অপরজনকে
এখনও খুঁজে পাওয়া যায়নি। ঘটনার পর এলাকায় আতঙ্ক ও থমথমে
পরিস্থিতি বিরাজ করছে।
গুলিবিদ্ধরা হলেন কালিদাসখালির সিদ্দিক বেপারীর ছেলে স্বপন বেপারী (৪০)
এবং নিচপলাসী গ্রামের শুকুর আলীর ছেলে জিয়াউল হক (৩৫)। আহত
জিয়াউল হককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে স্বপনের
কোনো সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, সোমবার গভীর রাতে একদল সশস্ত্র ডাকাত নৌকা বা
ট্রলারযোগে পদ্মার চর এলাকায় আসে। এ সময় স্বপন বেপারী তাদের লক্ষ্য
করে টর্চলাইটের আলো ফেললে ডাকাতরা ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি গুলি
ছোড়ে। এতে স্বপন ও জিয়াউল গুলিবিদ্ধ হন। জিয়াউল হক মাছ শিকার
শেষে বাড়ি ফেরার পথে এলাকাবাসীর চিৎকার শুনে ঘটনাস্থলে এগিয়ে
গেলে তিনিও গুলিবিদ্ধ হন।
স্বপনের বাবা সিদ্দিক বেপারী জানান, রাত ১২টার দিকে দুইটি ট্রলারে
করে ১৫ থেকে ১৬ জন লোক এসে তাদের বাড়ির সামনে এলোপাতাড়ি গুলি
ছোড়ে। গুলির শব্দে ঘুম ভেঙে বাইরে বের হলে হামলাকারীরা তাকে
গালাগালি করতে থাকে। একপর্যায়ে তার ছেলে স্বপনকে ধরে গুলি করে
ট্রলারে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া
যাচ্ছে না।
ঘটনার পর রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনাস্থলের আশপাশে
রক্তের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

চক রাজাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য শহিদুল ইসলাম
বলেন, কালিদাসখালিতে বালুরঘাটকে কেন্দ্র করে বিভিন্ন সময় সংঘর্ষ ও
হামলার ঘটনা ঘটে। তবে সোমবার রাতের ঘটনায় প্রকৃত কারণ এখনও
নিশ্চিত হওয়া যায়নি। তিনি জানান, দুইজন গুলিবিদ্ধ হওয়ার তথ্য পাওয়া
গেছে, যার মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন এবং অপরজন
নিখোঁজ রয়েছেন।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, রাতে এমন
একটি ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…