logo

সময়: ০৪:২৭, রবিবার, ২৯ মার্চ, ২০২৬

১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ০৪:২৭ অপরাহ্ন

সর্বশেষ খবর

করোনায় মৃত্যু ৭,শনাক্ত ১০১৮

Ekattor Shadhinota
১০ মার্চ, ২০২১ | সময়ঃ ১০:৩০
photo
করোনায় মৃত্যু ৭,শনাক্ত ১০১৮

নিজস্ব  প্রতিনিধি:   দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ‌্যা দাঁড়ালো ৮ হাজার ৪৯৬ জন।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৮ জন। এ নিয়ে করোনায় মোট আক্রান্ত হলেন ৫ লাখ ৫৩ হাজার ১০৫ জন।
আজ বুধবার (১০ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ২৬৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬ হাজার ৬১৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো ১ হাজার ২৬৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৬ হাজার ৬১৩ জন হয়েছে।
এর আগে, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ; তা সোয়া ৫ লাখ পেরিয়ে যায় গত ১৪ জানুয়ারি। এর মধ্যে গতবছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গতবছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২৯ ডিসেম্বর তা সাড়ে সাত হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

 

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…