logo

সময়: ০৪:১১, রবিবার, ২৯ মার্চ, ২০২৬

১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ০৪:১১ অপরাহ্ন

সর্বশেষ খবর

ভর্তি পরীক্ষা উপলক্ষে গণমাধ্যমকর্মী ও শিক্ষক-কর্মকর্তা- কর্মচারীবৃন্দের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের মতবিনিময় সভা

Abdul Based
২৫ মার্চ, ২০২৬ | সময়ঃ ০৬:৩১
photo
ভর্তি পরীক্ষা উপলক্ষে গণমাধ্যমকর্মী ও শিক্ষক-কর্মকর্তা- কর্মচারীবৃন্দের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের মতবিনিময় সভা

আবদুল বাসেদ নোয়াখালী জেলা প্রতিনিধি -নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা উপলক্ষে গণমাধ্যমকর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলের পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৫ মার্চ ২০২৬) বিশ^বিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়াম এবং বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ সভাসমূহ অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, পরীক্ষা পরিচালনা কমিটিসমূহের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।
 
এদিন সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে নোবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। এ সময় তিনি আসন্ন ভর্তি পরীক্ষার সামগ্রিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পাদনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

অন্যদিকে বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে নোয়াখালী ও বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। সভায় উপাচার্য বলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ঘিরে আমাদের সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে নোবিপ্রবি পরিবহন পুলের বাসসমূহ প্রস্তুত রাখা হয়েছে। একইসঙ্গে চৌমুহনী ও সোনাপুরে যেনো যানজট সৃষ্টি না হয় সে বিষয়ে স্থানীয় পুলিশ ও জেলা প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে। পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধেও প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ সময় উপাচার্য আরও বলেন, পরীক্ষার দিন বিশ^বিদ্যালয়ের ভেতরে এবং বহি:স্থ কেন্দ্রসমূহের নিরাপত্তা নিশ্চিতকল্পে সাধারণের প্রবেশাধিকার সংরক্ষিত থাকবে। ভর্তিচ্ছু ও অভিভাবকদের আকস্মিক স্বাস্থ্যঝুঁকি এড়াতে নোবিপ্রবি শহিদ মুগ্ধ মেডিকেল সেন্টারের ডাক্তার, ভিজিল্যান্স টিম এবং অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে। পরীক্ষার দিনগুলোতে কেন্দ্রসমূহে শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি নোবিপ্রবি বিএনসিসি, রোভার স্কাউটসহ শিক্ষার্থী প্রতিনিধি সহায়ক টিম হিসেবে কাজ করবে।
 
উল্লেখ্য, আগামী ২৭ মার্চ ২০২৬ সি ইউনিট, ৩ এপ্রিল ২০২৬ বি ইউনিট এবং ১০ এপ্রিল ২০২৬ এ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১ টা থেকে বেলা ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…