অদ্য ২২ নভেম্বর, ২০২৬ তারিখ রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা এলাকা হতে বিপুল পরিমাণ মাদকসহ মাদক চক্রের ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এসআরবি-১০।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অদ্য ২২/১১/২০২৬ তারিখ সকাল আনুমানিক ০৭:০৫ ঘটিকায় রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন সোহরাব মণ্ডলপাড়া এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ২০০ (দুইশত) গ্রাম হেরোইন, যার আনুমানিক বাজার মূল্য ৬,০০,০০০/- (ছয় লক্ষ টাকা), সহ একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম তুহিন মোল্লা (৩০), পিতা- ভানু মোল্লা, সং- সোহরাব মণ্ডলপাড়া, থানা- গোয়ালন্দঘাট, জেলা- রাজবাড়ী বলে জানা যায়। উল্লেখ্য, আটককৃত মাদক ব্যবসায়ী তুহিন মোল্লা (৩০) রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানার একটি মাদক মামলার এজাহারনামীয় আসামি।
প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে হেরোইন’সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহপূর্বক রাজবাড়ী’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। এসআরবি-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।