logo

সময়: ০৭:১৪, বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ০৭:১৪ অপরাহ্ন

সর্বশেষ খবর

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু

Ekattor Shadhinota
১১ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ১২:০৯
photo
চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে রাসেল হোসেন(২০) নামের এক চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার সন্তোসপুর ইকো পার্কের পাশে এই দূর্ঘটনা ঘটে।  
নিহত রাসেল হোসেন উপজেলার সেনেরহুদা গ্রামের মাদ্রাসা পাড়ার ইলিয়াস হোসেনের ছেলে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোরে কাজের উদ্দেশ্যে যাওয়ার পথে সন্তোসপুর-আন্দুলবাড়িয়া সড়কে পার্কের পাশে খাদের মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখতে পাই স্থানীয়রা। মরদেহটির পাশে একটি ব্লু রঙের মোটরসাইকেল দুমড়ে মুচড়ে পড়ে ছিল। রাতের কোন এক সময়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খেজুর গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যায় সে।
গতকাল রাত ৮ টার দিকে সন্তোসপুর পাম্পে মোটরসাইকেলের তেল কেনার কথা বলে বাড়ি থেকে বের হয়। তার পর আর বাড়ি ফিরেনি।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি)সোলায়মান শেখ বলেন, সন্তোসপুর পার্কের নিকট দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত হই।প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে গাছের সাথে ধাক্কা লেগে মারা যায় সে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
 

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…