logo

সময়: ০৭:০৪, বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ০৭:০৪ অপরাহ্ন

সর্বশেষ খবর

মহানগর বিএনপির কমিটিতে রফিকুল ইসলাম রাসেল বাদ, তৃণমূলে প্রশ্ন

Ekattor Shadhinota
১১ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ১২:০৫
photo
মহানগর বিএনপির কমিটিতে রফিকুল ইসলাম রাসেল বাদ, তৃণমূলে প্রশ্ন

ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিতে সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেলের নাম না থাকায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ও নানা প্রশ্ন দেখা দিয়েছে।  

গত ৮ নভেম্বর কমিটিতে আহ্বায়ক হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির ভূইয়া জুয়েল, যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।  

জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতিতে উঠে আসা রাসেল লালবাগের সাবেক কমিশনার। ছাত্ররাজনীতি থেকে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা রাসেল ছয়বার কারা নির্যাতনের শিকার হয়েছেন এবং দীর্ঘদিন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।  

কমিটিতে তাঁর নাম না থাকায় দীর্ঘদিনের ত্যাগ ও রাজনৈতিক ভূমিকার যথাযথ মূল্যায়ন হয়েছে কি না এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে।  

রফিকুল ইসলাম রাসেল বলেন, “দলের সব সিদ্ধান্তের প্রতি আমি আস্থাশীল। দেশ ও দলের প্রয়োজনে তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন, আমি সেই সিদ্ধান্তের সঙ্গে একমত। দল ও দেশের প্রয়োজনে সবসময় কাজ করে যাব। ” 

বিএনপি কর্মী এহসান হক মিলন বলেন, “রাসেল ভাইয়ের দীর্ঘদিনের ত্যাগ ও আন্দোলনের যথাযথ মূল্যায়ন হয়নি। আল্লাহ হয়তো তাঁর জন্য আরও ভালো কিছু রেখেছেন।”

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…