logo

সময়: ১০:১২, মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১০:১২ অপরাহ্ন

সর্বশেষ খবর

ধোবাউড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Ekattor Shadhinota
১০ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ১০:৫১
photo
ধোবাউড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের ধোবাউড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) ধোবাউড়া উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলহাজ্ব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

উপজেলা বিএনপির আহ্বায়ক জি এম আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে এবং সদস্য সচিব আনিসুর রহমান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে দেশে জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় হয়েছিল। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ৭ নভেম্বরের চেতনা আজও প্রাসঙ্গিক।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…