Abdul Ohab
মনোহরগন্জ প্রতিনিধি ঃ
বীজতলার আইলে দেয়া বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল আহাদ নামে ৮ বছরের এক শিশুর। ঘটনাটি ঘটেছে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষনপুর ইউনিয়নের বেতিয়াপাড়া গ্রামে।
জানা যায় ৮ নভেম্বর রোববার সকাল ১১টার দিকে আহাদের বাবা সুমন মিয়া দোকান থেকে বাড়ি এসে ছেলেকে খোঁজ করে। ছেলেকে না পেয়ে বাড়ির পুকুরপাড়ে গিয়ে দেখে, আহাদ প্রতিবেশী শফিকুর রহমানের বীজতলার পাশে পড়ে আছে। ছুটে গিয়ে দেখে আহাদের পেটে ও হাতে বিদ্যুতের তার ঢুকে আছে। সুমনের চিৎকারে এলাকাবাসী ও বাড়ির লোকজন ছুটে এসে দেখে আহাদ মারা গেছে। স্থানীয়রা জানায় সুমনের বাড়ির লাগোয়া জমিন হওয়ায় আহাদ তার ছোট্ট ছাগলছানা টিকে নিয়ে ঘুরতে যায়। ওই জমির মালিক প্রতিবেশী এনায়েত উল্লাহর ছেলে মোহাম্মদ শফিকুর রহমান। তাদের সাথে জায়গা জমিন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সেই বিরোধকে কেন্দ্র করে বীজতলার চারপাশে বিদ্যুতের আর্থিং দিয়ে রাখে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায় শফিকুর রহমান ও তার ছেলে নাঈম ও নাজমুল মিলে পার্শ্ববর্তী প্রতিবন্ধী ভুলু আক্তারকে ভয়ভীতি দেখিয়ে তার ঘর থেকে বিদ্যুতের সংযোগ নিয়ে জমির চারপাশে লাগিয়ে দেয়।
আহাদের পিতা সুমন মিয়া বলেন.....।
এ ঘটনায় শফিকুর রহমান এবং তার ছেলে নাঈম, নাজমুলের কঠিন শাস্তি দাবি করেন এলাকাবাসী।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রিফাত জাহান।
এ বিষয়ে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন আহাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।