Abdul Ohab
মনোহরগন্জ প্রতিনিধি (কুমিল্লা)ঃ
কুমিল্লার মনোহরগঞ্জে উপজেলা মনোহরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে তানভীর আহমেদের সভাপতিত্বে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
'' করবো সমবায় গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ '' প্রতিপাদ্য বিষয় সামনে রেখে
সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রিফাত জাহান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী। তিনি বলেন সবাই সবার স্থান থেকে ১৫/২০ জন একত্রিত হয়ে সমবায় করে নিজ ও পরিবারকে সাবলম্বী করি। এবং অন্যদেরকে উৎসাহ দিয়ে মনোহরগঞ্জ উপজেলাকে একটি রোল মডেল উপজেলা হিসেবে বিশ্বের সামনে তুলে ধরতে পারবো।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মহিবউল্লাহ, জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদাউস আলম মজুমদার, যুব উন্নয়ন অফিসার সফিকুল ইসলাম পাঠান।