logo

সময়: ১০:১৩, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১০:১৩ অপরাহ্ন

সর্বশেষ খবর

দক্ষিণ কোরিয়ায় আইসিএপিপি সাধারণ অধিবেশনে জামায়াতের প্রতিনিধি দল

Ekattor Shadhinota
০৫ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ০২:০৪
photo
দক্ষিণ কোরিয়ায় আইসিএপিপি সাধারণ অধিবেশনে জামায়াতের প্রতিনিধি দল

৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে চলমান এশীয় রাজনৈতিক দলসমূহের আন্তর্জাতিক সম্মেলন- আইসিএপিপি (International Conference of Asian Political Parties)-এর ১৩তম সাধারণ অধিবেশন। এতে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।  

সম্মেলনে অংশগ্রহণের জন্য কুড়িগ্রাম-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুব আলম সালেহী এবং গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবীর নেতৃত্বে 
একটি প্রতিনিধি দল দক্ষিণ কোরিয়ার শিউল শহরে পৌঁছেছেন।  

এবারের অধিবেশনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘পরিবর্তনশীল বিশ্বে আস্থা পুনর্গঠন’ (Rebuilding Trust in a Transforming World)।

এশিয়ার ৩৭টি দেশের ৯৬টি রাজনৈতিক দল এবারের অধিবেশনে অংশগ্রহণ করবে। উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী এশিয়ার রাজনৈতিক দলগুলোর জোট আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য।

দক্ষিণ কোরিয়ার মিনজু (ডেমোক্রেটিক) পার্টি ও পিপল পাওয়ার পার্টি যৌথভাবে সিউলে অনুষ্ঠিতব্য আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনের আয়োজন করছে।

।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…