logo

সময়: ১০:১৪, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১০:১৪ অপরাহ্ন

সর্বশেষ খবর

চু্য়াডাঙ্গার দামুড়হুদায় বড় ভাইকে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগে ছোট ভাই গ্রেফতার

Ekattor Shadhinota
০৫ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ১০:৩৪
photo
চু্য়াডাঙ্গার দামুড়হুদায় বড় ভাইকে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগে ছোট ভাই গ্রেফতার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ডুগডুগি কাঁদিপুর গ্রামে ঘুমন্ত ছোট ভাই হোসেন আলী (২৫)
কে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগে বড় ভাই হাসান আলী (২৭) কে  গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘ এক সপ্তাহ পর বুধবার  কাদিপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত হাসান আলী উপজেলার ডুগডুগি কাঁদিপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।  

পুলিশ সূত্রে জানা যায়,  চুয়াডাঙ্গা পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার নির্দেশে দামুড়হুদা থানার ওসি রাসেল মিয়ার নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডুগডুগি কাদিপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

উল্লেখ্য, গত বুধবার (২৮ অক্টোবর) হোসেন আলী নিজ বাড়ির একটি কক্ষে ঘুমিয়েছিল । এ সময়  তার বড় ভাই হাসান আলী পারিবারিক কলহের জের ধরে ধারালো হাসুয়া দিয়া কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এলে সে পালিয়ে যায়। ঐদিন বিকালে আহত হোসেন আলীর বোন শামসুন্নাহার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, হাসান আলী পূর্ব শত্রুতার জের ধরে তার ছোট ভাই হোসেন আলীকে গলা কেটে হত্যার চেষ্টা করে। গ্রেফতারকৃত হাসান আলীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষয়টি নিশ্চিত জানা যায়।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…