logo

সময়: ০২:৪৮, শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ০২:৪৮ অপরাহ্ন

সর্বশেষ খবর

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের 'দ্য রাইজিং স্ট্যান্ডার্ড' সম্মাননা অনুষ্ঠিত

Ekattor Shadhinota
৩১ অক্টোবর, ২০২৬ | সময়ঃ ০২:০১
photo
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের 'দ্য রাইজিং স্ট্যান্ডার্ড' সম্মাননা অনুষ্ঠিত

কাজের মান উন্নয়ন এবং ব্যাংকের স্ট্যান্ডার্ডকে ক্রমাগত উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কর্মীদের অবদানের স্বীকৃতি জানাতে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. ঢাকার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (DCCI)-এর অডিটোরিয়ামে ‘দ্য রাইজিং স্ট্যান্ডার্ড’ শীর্ষক সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে। অসাধারণ কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ ব্যাংকের ২৫ জন কর্মকর্তাকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ সময়ের মধ্যে ব্যাংক ১০০ দিনে ৩,০০০ কোটি টাকা আমানত সংগ্রহের লক্ষ্যমাত্রাও অর্জন করেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান, পরিচালনা পর্ষদের সদস্য, স্বতন্ত্র পরিচালকবৃন্দ এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও উপব্যবস্থাপনা পরিচালক। শুভেচ্ছা বক্তব্যে চেয়ারম্যান কর্মীদের নিষ্ঠা, সততা ও সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও পেশাদারিত্ব ও উন্নত গ্রাহকসেবার মাধ্যমে ব্যাংকের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান।
ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্যে এ অর্জনকে ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, কর্মীদের নিরলস পরিশ্রম, গ্রাহকদের আস্থা ও দলগত প্রচেষ্টাই এ সাফল্যের মূল ভিত্তি। তিনি ভবিষ্যতে আরও উচ্চতর লক্ষ্য অর্জন এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
‘দ্য রাইজিং স্ট্যান্ডার্ড’ কর্মীদের সাফল্যের স্বীকৃতি প্রদান, কর্মস্পৃহা বৃদ্ধি এবং উৎকর্ষের সংস্কৃতি সুদৃঢ় করার একটি উদ্যোগ, যা সবাইকে নিজেদের কাজের মান উন্নয়ন এবং ব্যাংকের স্ট্যান্ডার্ড আরও উঁচুতে নিয়ে যেতে অনুপ্রাণিত করে। স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. ভবিষ্যতেও গ্রাহকদের আস্থা, দক্ষ মানবসম্পদ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ব্যাংকের অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
 

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…