logo

সময়: ০২:৩৬, শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ০২:৩৬ অপরাহ্ন

সর্বশেষ খবর

মুক্তাগাছায় জামায়াতের শিক্ষাশিবির অনুষ্ঠিত

Ekattor Shadhinota
৩১ অক্টোবর, ২০২৬ | সময়ঃ ১১:৩৭
photo
মুক্তাগাছায় জামায়াতের শিক্ষাশিবির অনুষ্ঠিত

মানবতার কল্যাণে আত্মনিয়োগ, নৈতিক চরিত্র গঠন ও ঘরে ঘরে দাওয়াত পৌঁছানোর আহ্বান এডভোকেট মতিউর রহমান আকন্দের

বাংলাদেশ জামায়াতে ইসলামী মুক্তাগাছা পৌরসভা শাখার উদ্যোগে স্থানীয় মিলনায়তনে পৌরসভা ওয়ার্ড সভাপতিদের নিয়ে এক শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। এতে পৌরসভার পর্যায়ের টিম সদস্যরাও অংশগ্রহণ করেন।

শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মুক্তাগাছার গণমানুষের নেতা এডভোকেট মতিউর রহমান আকন্দ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলাম দুনিয়ার বুকে মানবজাতির কল্যাণ ও মুক্তির জন্য এসেছে। ইসলামের মূল লক্ষ্য হচ্ছে মানুষের সার্বিক কল্যাণ সাধন করা। তাই জামায়াতের প্রত্যেক কর্মীকে মানবতার কল্যাণে নিজেদের নিয়োজিত করতে হবে। মানুষের ঘরে ঘরে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছে দিতে হবে এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংহত ও শক্তিশালী করতে হবে।

তিনি আরও বলেন, সমাজে অন্যায়, অনিয়ম ও অনৈতিকতার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে হবে এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এজন্য প্রত্যেক কর্মীকে আগে নিজের নৈতিক চরিত্র গঠন করতে হবে। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন ও সামাজিক জীবনে ইসলামের আদর্শের প্রতিফলন ঘটাতে হবে। কর্মীদের মধ্যে মানবিক মূল্যবোধ, দায়িত্ববোধ ও মানুষের প্রতি ভালোবাসা জাগ্রত করার পাশাপাশি দাওয়াতি কার্যক্রমকে আরও বিস্তৃত করতে হবে।

তিনি সংগঠনের প্রতিটি স্তরের দায়িত্বশীল ও কর্মীদের নিষ্ঠা, শৃঙ্খলা, যোগ্যতা এবং সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা বদরুল আলম, মুক্তাগাছা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শামসুল হক এবং মুক্তাগাছা পৌরসভার মেয়র প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ শামীম, পৌর সেক্রেটারি হাফেজ মেহেদী হাসান।
 

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…