logo

সময়: ০৩:১৭, মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ০৩:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে মাদরাসা মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি, পরিদর্শনে RDA চেয়ারম্যান

Masud Rana
১৯ অক্টোবর, ২০২৬ | সময়ঃ ১১:২৬
photo
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে মাদরাসা মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি, পরিদর্শনে RDA চেয়ারম্যান

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে ঐতিহাসিক মাদরাসা মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামীকালের জনসভা সফল করতে মাঠের সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (RDA) চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইট।


সোমবার (১৯ অক্টোবর) ঐতিহাসিক মাদরাসা মাঠ পরিদর্শনকালে তিনি জনসভাস্থলের প্রস্তুতি ও আয়োজনের বিভিন্ন দিক ঘুরে দেখেন। প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে মাঠ প্রস্তুতসহ সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিরা ব্যস্ত সময় পার করছেন।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে রাজশাহী নগরজুড়ে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা। জনসভায় বিপুলসংখ্যক মানুষের সমাগম হবে বলে প্রত্যাশা করছেন আয়োজকেরা। এ লক্ষ্যে জনসভাস্থলের পরিবেশ, ব্যবস্থাপনা ও অন্যান্য প্রস্তুতির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

RDA চেয়ারম্যানের এই পরিদর্শন জনসভা আয়োজনের শেষ পর্যায়ের প্রস্তুতির অংশ। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বয়ের মাধ্যমে নির্ধারিত কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

প্রধানমন্ত্রীর সফর ও জনসভাকে কেন্দ্র করে ঐতিহাসিক মাদরাসা মাঠে প্রস্তুতিমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…