logo

সময়: ০৩:০২, মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ০৩:০২ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

ইসলামী ব্যাংক হাসপাতাল-এর কমলাপুর ভবন উদ্বোধন

Ekattor Shadhinota
১৯ অক্টোবর, ২০২৬ | সময়ঃ ১১:২৩
photo
ইসলামী ব্যাংক হাসপাতাল-এর কমলাপুর ভবন উদ্বোধন

 

ইসলামী ব্যাংক ফাউন্ডেশন-এর সেবামূলক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক হাসপাতাল-এর কমলাপুর নতুন ভবন ১৯ অক্টোবর ২০২৬, সোমবার কমলাপুর মেট্রো স্টেশনের সন্নিকটে উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মোঃ আলতাফ হুসাইন, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম, ইসলামী ব্যাংক ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক কে. এম. মুনিরুল আলম আল-মামুন, ব্যাংকের কোম্পানি সেক্রেটারি মোঃ হাবিবুর রহমান, ইসলামী ব্যাংক ফাউন্ডেশন-এর জেনারেল ম্যানেজার মোঃ আনিসুল হক এবং ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ জসিম উদ্দিন। ইসলামী ব্যাংক হাসপাতাল মতিঝিল-এর সুপারিনটেনডেন্ট ডাঃ মোঃ হারুন অর-রশীদ-এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন প্রশাসনিক ইনচার্জ মোঃ আল আমিন। অনুষ্ঠানে হাসপাতালের বিশেষজ্ঞ কনসালটেন্ট, সুপারিনটেনডেন্ট, আইবিএফ-এর নির্বাহী-কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…