logo

সময়: ০৩:৪৩, শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ০৩:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

Abdul Ohab
১৫ অক্টোবর, ২০২৬ | সময়ঃ ০৯:৫৪
photo
আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা  
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর বৃহস্পতিবার সকালে কলেজ মিলনায়তনে এই নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা ৯ আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম।  
কলেজ সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আহসান পারভেজ, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী, সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সারওয়ার জাহান ভূঁইয়া দোলন, উপজেলা বিএনপির সহ সভাপতি আবু ইউসুফ ভূইয়া। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি ফখরুল ইসলাম ফাহাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম।  

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাসনাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মুনাফ, সাধারণ সম্পাদক আবদুল মজিদ ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, যুগ্ম আহ্বায়ক বাহারুল আলম বাবর, মিজানুর রহমান, আনোয়ার হোসেন রুবেল,  স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাহারুল আলম মজুমদার, যুগ্ম আহ্বায়ক মানিক হোসেন, সদস্য সচিব আনোয়ার হোসেন মোহন, উপজেলা ছাত্রদলের সভাপতি মোবারক হোসেন বিল্লাল, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মেহেদী, সাংগঠনিক সম্পাদক সাবমির মাহমুদ শামীম। এছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিশিষ্টজনেররা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…