logo

সময়: ০৩:২৬, শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ০৩:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

Masud Rana
১৫ অক্টোবর, ২০২৬ | সময়ঃ ১০:৪৬
photo
রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী : রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার অভ্যন্তরে বৃক্ষরোপণ করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে তিনি চিড়িয়াখানা প্রাঙ্গণে কাঠ গোলাপ গাছের চারা রোপণ করেন। এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন রাধাচূড়া গাছের চারা এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন কাঠ বাদাম গাছের চারা রোপণ করেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ রুহুল আমিন, পানি উন্নয়ন বোর্ড রাজশাহীর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মোঃ আবুল হোসেন, রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা, ভেটেরিনারি সার্জন ড. ফরহাদ উদ্দিন এবং উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ কর্মসূচির মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা প্রাঙ্গণে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়।

 

।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…