logo

সময়: ০৪:০৩, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ০৪:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর

Ekattor Shadhinota
১৪ অক্টোবর, ২০২৬ | সময়ঃ ০৫:২৫
photo
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর

ত্রয়োদশ জাতীয় সংসদের ৪র্থ অধিবেশন আগামী ৯ নভেম্বর সোমবার বিকেল ৩টা ৩০ মিনিটে আহ্বান করা হয়েছে। অধিবেশনটি ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অনুষ্ঠিত হবে।

বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অধিবেশন আহ্বান করেছেন।

সংসদসচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার মাধ্যমে রাষ্ট্রপতির এই আদেশ সাধারণ অবগতির জন্য জারি করা হয়।

।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…