logo

সময়: ০৩:৫৫, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ০৩:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

সৌদি আরব ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

Ekattor Shadhinota
১৪ অক্টোবর, ২০২৬ | সময়ঃ ১০:৪৭
photo
সৌদি আরব ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র


সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ধারাবাহিক হামলার পর দেশটিতে ভ্রমণের বিষয়ে নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। ইরান ও ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকি বিবেচনায় সৌদি আরবে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

সোমবার (১২ অক্টোবর) হালনাগাদ ভ্রমণ সতর্কতায় সৌদি আরবের জন্য ‘লেভেল ৩’ সতর্কতা বহাল রেখেছে যুক্তরাষ্ট্র। এ স্তরের সতর্কতার অর্থ হলো, ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনা করা। খবর মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটের।

সতর্কতায় বলা হয়েছে, সৌদি আরবে ইরান ও ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকি রয়েছে। দেশটিতে চলমান সশস্ত্র সংঘাত ও সন্ত্রাসবাদের আশঙ্কাও ভ্রমণকারীদের জন্য উদ্বেগের কারণ।

সৌদি আরবে কর্মরত মার্কিন সরকারি কর্মকর্তাদের দেশটির যেকোনো বিমানবন্দর ব্যবহার করতে বিশেষ অনুমোদন নিতে হবে। পাশাপাশি ইয়েমেন সীমান্তের ২০ মাইলের মধ্যে তাদের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদেরও একই ধরনের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

এর আগে, ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর মার্কিন দূতাবাস নাগরিকদের বিমানবন্দরটি ও আশপাশের এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয়। সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া এবং বিমান চলাচলে বিঘ্নের বিষয়ে সতর্ক করে দূতাবাস।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…