logo

সময়: ০৩:০৩, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬

২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ০৩:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

দেশের বাজারে কমছে স্বর্ণের দাম

Ekattor Shadhinota
০৫ অক্টোবর, ২০২৬ | সময়ঃ ১২:১২
photo
দেশের বাজারে কমছে স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৬৯১ টাকা কমেছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

সোমবার (৫ অক্টোবর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে নতুন দাম নির্ধারণ করা হয়। সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের নতুন দাম ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।  

​২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা।

স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এছাড়াও ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, সোমবার সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এ নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…