logo

সময়: ০৩:০৪, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬

২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ০৩:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার তীব্র নিন্দা নাহিদ ইসলামের

Ekattor Shadhinota
০৫ অক্টোবর, ২০২৬ | সময়ঃ ১১:৫৯
photo
এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার তীব্র নিন্দা নাহিদ ইসলামের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর কুষ্টিয়ায় সশস্ত্র হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, সরকার গঠনের পর এ নিয়ে পঞ্চমবারের মতো নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালানো হলো।

রোববার (৪ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পেজে হামলায় ক্ষতিগ্রস্থ গাড়ীর ছবিসহ এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

ক্ষমতাসীন দলের সমালোচনা করে নাহিদ ইসলাম লেখেন, ‘একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন্মাদ হতে পারে?’ তিনি দাবি করেন, কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন মাজার প্রাঙ্গণে ঢুকে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা। একই সঙ্গে তাদের ব্যবহৃত গাড়িও ভাঙচুর করা হয়।

তিনি অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়ে বলেন, ভয়ভীতি, হামলা বা দমন-পীড়ন চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ কোনোভাবেই স্তব্ধ করা যাবে না।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন মাজার জিয়ারত ও পরিদর্শনে গেলে সেখানে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলায় অংশ নিয়েছিল। ঘটনার পরপরই হামলার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…