logo

সময়: ০৩:১৩, রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ০৩:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

শ্রীলঙ্কার ‘বি’ দলের কাছে বড় হার, ব্রোঞ্জও জুটল না লিটনদের

Ekattor Shadhinota
০৩ অক্টোবর, ২০২৬ | সময়ঃ ১২:৫১
photo
শ্রীলঙ্কার ‘বি’ দলের কাছে বড় হার, ব্রোঞ্জও জুটল না লিটনদের

নিয়মিত তারকাদের বেশিরভাগকে বিশ্রাম দিয়ে এশিয়ান গেমসে দল পাঠানো শ্রীলঙ্কার কাছে ধরাশায়ী হলো বাংলাদেশ। হতাশাজনক বোলিংয়ের পর ব্যাটিংয়ে ঘটল বিপর্যয়।

রান তাড়ায় টপ অর্ডারের তিন ব্যাটার সাইফ হাসান, তানজিদ হাসান তামিম ও অধিনায়ক লিটন দাস শূন্য রানে আউট হলেন।

শনিবার (৩ অক্টোবর) সকালে জাপানের নিশিনে ব্রোঞ্জ পদক নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬৩ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করে খর্বশক্তির লঙ্কানরা তোলে ৯ উইকেটে ১৬৫ রান। জবাবে প্রথম সারির দল নিয়েও টাইগাররা ১৫ বল বাকি থাকতে গুটিয়ে যায় মাত্র ১০২ রানে।

শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক পাওয়া হলো না বাংলাদেশের। ফলে এশিয়ান গেমস থেকে এই প্রথম কোনো পদক জেতা ছাড়াই দেশে ফিরতে হচ্ছে ক্রিকেট দলকে। এর আগে, মেয়েদের দলও কোনো পদক পায়নি এবারের আসরে। আইচি-নাগোয়া এশিয়ান গেমসে বাংলাদেশের একমাত্র পদক উশুর ব্রোঞ্জ।

শ্রীলঙ্কা এশিয়ান গেমস ক্রিকেটে মূল দল পাঠায়নি। এরপরও দলটার কাছে বাংলাদেশ হারতেই পারে। কিন্তু তাই বলে এভাবে! যে উইকেটে শ্রীলঙ্কা ১৬৫ রান তুলল, সেই একই উইকেটে ব্যাটিংয়ের এত বেহাল! টপ অর্ডারের প্রথম তিন ব্যাটসম্যান সাইফ হাসান, তানজিদ হাসান আর লিটন দাস আউট হয়েছেন শূন্য রানে। লিটন আর শূন্য তো অনেকটা সমার্থক হয়ে উঠছে।

সর্বশেষ পাঁচটি আন্তর্জাতিক ইনিংসের মধ্যে চারবারই শূন্য রানে ফিরেছেন অধিনায়ক। বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের কাছ থেকে ৩০ রানও আসেনি। সর্বোচ্চ ২৬ রান করেন স্পিনার নাসুম আহমেদ, ইয়াসির আলী করেছেন ২১ রান। শ্রীলঙ্কার হয়ে ২টি করে উইকেট নুয়ান তুশারা, থারিন্দু রত্নায়েকে, বিজয়কান্ত ভিয়াসকান্ত ও ওয়ানুজা সাহানের।

অথচ টসে হেরে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুন। ২১ রান তুলতেই শ্রীলঙ্কা হারিয়েছিল ৪ উইকেট। ১০ ওভারে রান তুলেছিল ৫১। খেলাটা আবার বাংলাদেশের হাতের মুঠো থেকে বের করে দিয়েছেন মোস্তাফিজুর রহমানই।

বোলিংয়ে বাংলাদেশের তৈরি করা চাপ আলগা করে দেন মোস্তাফিজুর রহমান। পাকিস্তানের বিপক্ষে আগের ম্যাচের মতোই তিনি ছিলেন খরুচে ও এলোমেলো। এই বাঁহাতি পেসার যখন বোলিংয়ে যান, তখন শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ১৩ ওভারে ৫ উইকেটে ৬৫ রান। ওই ওভারে ২৫ রান দিয়ে ফেলেন মোস্তাফিজ। ওভারটি শেষ করতে ওয়াইড-নোসহ মোট ১১টি ডেলিভারি দরকার পড়ে তার!

১৪ থেকে ১৮— এই পাঁচ ওভারে ৮৩ রান তুলে লড়াইয়ের পুঁজি পায় শ্রীলঙ্কা। মোস্তাফিজ শেষ পর্যন্ত ২ উইকেট পেলেও তিন ওভারে দেন ৪৩ রান। ১ উইকেট নেওয়া লেগ স্পিনার রিশাদ হোসেনের চার ওভারে আসে ৪৬ রান। পাকিস্তানের বিপক্ষে একাদশে সুযোগ না পাওয়া রহস্য স্পিনার আলিস ইসলাম আঁটসাট বোলিংয়ে চার ওভারে ১৮ রানে শিকার করেন ১ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬৫/৯ (রত্নায়েকে ৬৫, আরাচাগে ৩৩, বান্দারা ১৮; মেহেদী ২/১৯, সাইফ ২/২৮, মোস্তাফিজ ২/৪৩, রিশাদ ১/৪৬) 

বাংলাদেশ: ১৭.৩ ওভারে ১০২ (নাসুম ২৬, ইয়াসির ২১, পারভেজ ২০, হৃদয় ১১, রিশাদ ১০ থুসারা ২/১৮. রত্নায়েকে ২/১৮, ভিসাকান্ত ২/২৬, সাহান ২/১৭) ফল: শ্রীলঙ্কা ৬৩ রানে জয়ী।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…