logo

সময়: ০৩:০০, রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ০৩:০০ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

কোচ হিসেবে ইতালির বিপক্ষে ড্র দিয়ে শুরু জিদানের ফ্রান্স

Ekattor Shadhinota
০৩ অক্টোবর, ২০২৬ | সময়ঃ ১২:৫৯
photo
কোচ হিসেবে ইতালির বিপক্ষে ড্র দিয়ে শুরু জিদানের ফ্রান্স

২০০৬ বিশ্বকাপ ফাইনালে ইতালির মুখোমুখি হয়েছিলেন ফ্রান্সের সাবেক তারকা ফুটবলার জিনেদিন জিদান। সেই ম্যাচে ইতালির মার্কো মাতেরাজ্জির বুকে মাথা দিয়ে আঘাত করে লাল কার্ড দেখেছিলেন তিনি।  

২০ বছর পর এবার কোচ হয়ে আজ্জুরিদের মুখোমুখি হলেন ফরাসি এ কিংবদন্তি। তবে অবধারিতভাবেই সেই ঢুঁসকাণ্ডের কথা উঠল। যদিও সব ছাপিয়ে গেল রাতে মাঠের লড়াইটা যেন একটু আড়ালেই চলে গিয়েছিল। সেই লড়াইয়ে অবশ্য জিদানের ফ্রান্স জিততে পারেনি শুরুতে এগিয়ে গিয়েও। ১-১ ড্র করেছে ঘরের মাঠে।

চার দিন আগে বেলজিয়ামের মাঠে বদলি নেমে একক নৈপুণ্যে গোল করেছিলেন বায়ার্ন মিউনিখের তারকা মাইকেল ওলিসে। সেই গোলে ফ্রান্স ১-০ ব্যবধানে জিতেছিল। এবার তিনি আবার নিজের প্রতিভার ঝলক দেখালেন। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ফ্রি-কিক থেকে নেওয়া শট ক্রসবারে লেগে জালে জড়ায়। ৫৫ মিনিটে তিনি এই গোল করেন।

তবে ম্যাচের মাঝামাঝি সময়ে সমতা ফেরায় ইতালি। ইন্টার মিলানের ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি গোলটি করেন। ফ্রান্সের বক্সের বাইরে লুকাস দা কুনিয়ার পা থেকে বল কেড়ে নেন তিনি। এরপর সহজেই বল জালে পাঠান। এতে নিজের দেশের হয়ে টানা তৃতীয় জয়ের সুযোগ হারান জিদান।

ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখেন ফ্রান্সের ডিফেন্ডার দায়ো উপামেকানো। ৮৫ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে তিনি মাঠ ছাড়েন।

এই ড্রয়ের পরও উয়েফা নেশনস লিগের এ১ গ্রুপের শীর্ষে আছে ফ্রান্স। তাদের পয়েন্ট ৭। এক পয়েন্ট পেছনে থাকা বেলজিয়ামের পয়েন্ট ৬। তুরস্ককে ৩-০ গোলে হারিয়েছে তারা। দুই দল সোমবার মুখোমুখি হবে। এটাই দুই সপ্তাহের এই আন্তর্জাতিক উইন্ডোর শেষ ম্যাচ। ইতালির পয়েন্ট ৪। পরের ম্যাচে তারা তুরস্ককে আতিথ্য দেবে।

জিদানকে ঘিরে ম্যাচে আলাদা আগ্রহ ছিল। প্যারিসের কাছে স্তাদ দ্য ফ্রাঁসে ৭৭ হাজার ১১৮ জন দর্শকের সামনে তার প্রথম হোম ম্যাচ পড়েছে সেই ইতালির বিপক্ষেই, যাদের বিপক্ষে তিনি খেলোয়াড় হিসেবে শেষ ম্যাচ খেলেছিলেন। ৫৪ বছর বয়সী এই কিংবদন্তি ও ব্যালন ডি’অর জয়ী ২০০৬ বিশ্বকাপ ফাইনালে মার্কো মাতেরাজ্জিকে মাথা দিয়ে গুঁতো মেরে লাল কার্ড দেখেছিলেন। বার্লিনের সেই ফাইনালে টাইব্রেকারে জিতেছিল ইতালি। এরপর তিনি আর কখনো খেলেননি।

২০০৬ সালের মে মাসে মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে ফ্রান্সের জাতীয় স্টেডিয়ামে শেষবার খেলেছিলেন রিয়াল মাদ্রিদের এই সাবেক মিডফিল্ডার। ওই ম্যাচেই তিনি ১০০তম ম্যাচ খেলেন।

ম্যাচের পর জিদান বলেন, ‘দারুণ ছিল। আমরা সমর্থকদের জন্য আজ রাতে জিততে চেয়েছিলাম। তবে স্তাদ দ্য ফ্রাঁসে ফিরে আসতে পেরে আমি স্পষ্টতই খুব আবেগাপ্লুত ও আনন্দিত।’

অতীত নিয়ে আলোচনার বাইরে এই নেশনস লিগে ফ্রান্স দলে নিজের ছাপ ফেলার চেষ্টা করছেন জিদান। তার নজর রয়েছে পরবর্তী বড় টুর্নামেন্ট ইউরো ২০২৮-এর দিকেও। তিনি বলেন, ‘খেলার মান নিয়ে আমি খুশি, তবে ফল নিয়ে নয়। আমরা দ্বিতীয় গোলের সুযোগ পেয়েছিলাম, কিন্তু করতে পারিনি। তবে আমার খেলোয়াড়দের নিয়ে আমি সত্যিই গর্বিত।’

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…