Masud Rana
কোথাও পানি জমে থাকলে দ্রুত তা অপসারণের পরামর্শ দিয়ে তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে। এ কার্যক্রম সফল করতে নগরবাসীর সহযোগিতা জরুরি।
শুক্রবার (২ অক্টোবর) নগরীর কোর্ট স্টেশন শাহী জামে মসজিদে জুমার নামাজ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাসিক প্রশাসক বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ চলছে। নগরীর উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম আরও গতিশীল করতে তিনি মহানগরবাসীর সহযোগিতা কামনা করেন।
নামাজ শেষে তিনি মসজিদটি পরিদর্শন করেন। এ সময় মসজিদ পরিচালনা কমিটির নেতারা উন্নয়নকাজে সহযোগিতা চান। প্রশাসক মসজিদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নিয়ে সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ওবায়দুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল বাতেনসহ নেতৃবৃন্দ এবং রাসিকের সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।