logo

সময়: ০৩:০৯, শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬

১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ০৩:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

Masud Rana
০১ অক্টোবর, ২০২৬ | সময়ঃ ১০:২০
photo
অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীর শাহমখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি মোঃ শাকিল আহমেদকে (৩৭) গ্রেপ্তার করেছে এসআরবি।  

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বনলতা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার শাকিল আহমেদ গোদাগাড়ী উপজেলার নারায়ণপুর এলাকার মোঃ ফজলুর রহমানের ছেলে। অভিযানের পর তাঁকে রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৫, রাজশাহীর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।  

এসআরবি জানায়, শাকিল আহমেদ রাজপাড়া থানায় করা একটি অপহরণ মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি। তাঁর বিরুদ্ধে রাজপাড়া থানায় মামলা নম্বর-১০, তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৬। মামলাটির তদন্তের অংশ হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।  

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…