logo

সময়: ০৩:১৮, শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬

১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ০৩:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

দুর্গাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

Masud Rana
০২ অক্টোবর, ২০২৬ | সময়ঃ ০৯:১৯
photo
দুর্গাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর দুর্গাপুরে তিন মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ আরিফ আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে এসআরবি।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর সোয়া ৩টার দিকে জংলীপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার আরিফ আলী উপজেলার ঝালুকা গ্রামের মোঃ মুনছুর রহমানের ছেলে।

শুক্রবার বিকালে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহীর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সিআরবি জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পারিবারিক আদালত আইন, ২০১৩-এর ১৭(৫) ধারায় তিন মাসের সাজা রয়েছে।

শুক্রবার বিকালে তাকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…