logo

সময়: ০৯:১০, সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ০৯:১০ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

পবায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

Masud Rana
১৩ সেপ্টেম্বর, ২০২৬ | সময়ঃ ১১:০৫
photo
পবায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

মাসুদ রানা রাব্বানী,  রাজশাহী : রাজশাহী মহানগরীর পবা থানা এলাকায় ইয়াবা ও গাঁজা সেবনের অপরাধে মোঃ আরিফ (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন।

রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পবা থানা পুলিশ পিল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আনারুলের ছেলে মোঃ আরিফকে ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়।

এরপর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য সেবনের অপরাধে আরিফকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেন।

পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।  

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…