logo

সময়: ০৮:০৩, সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ০৮:০৩ অপরাহ্ন

সর্বশেষ খবর

রাজশাহীতে ম্যাগাজিনসহ ২ টি বিদেশী পিস্তল উদ্ধারসহ ১ জন গ্রেফতার’’

Masud Rana
১৩ সেপ্টেম্বর, ২০২৬ | সময়ঃ ১১:০৮
photo
রাজশাহীতে ম্যাগাজিনসহ ২ টি বিদেশী পিস্তল উদ্ধারসহ ১ জন গ্রেফতার’’

গত ১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর (নাপিতপাড়া) গ্রাম হতে রাত ০৮:২০ ঘটিকায় ০২ টি অবৈধ আগ্নেয়াস্ত্র বিদেশী পিস্তল, ০৩টি ম্যাগাজিন ও ০৭ রাউন্ড গুলি উদ্ধারসহ ১ জনকে গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

 

গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোছাঃ রোজিনা খাতুন (৪৫)। মোছাঃ রোজিনা খাতুন রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর (নাপিতপাড়া) গ্রামের পলাতক অভিযুক্ত মোঃ রুবেল হোসেনের স্ত্রী।  

 

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবির এসআই (নিরস্ত্র) মোঃ স্বপন হোসেন সঙ্গীয় ফোর্সসহ গত ১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. রাত ০৭:৫০ ঘটিকায় রাজশাহী জেলার বাঘা থানা এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী  বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত ছিল। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর (নাপিতপাড়া) গ্রামস্থ মোছাঃ রোজিনা খাতুন (৪৫), পিতা-মোঃ আলতাব হোসেন, স্বামী-মোঃ রুবেল হোসেন এর বসত বাড়ীতে অবৈধ অস্ত্র ও গুলি মওজুদ আছে। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মোমিনুল হাসানের নেতৃত্বে এসআই(নিরস্ত্র) মোঃ স্বপন হোসেন সঙ্গীয় ফোর্সসহ গত ১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. রাত ০৮:০০ ঘটিকায় অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রাত ০৮:২০ ঘটিকায় রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযুক্ত মোছাঃ রোজিনা খাতুনের বসত বাড়ি বিধি মোতাবেক তল্লাশিকালে অভিযুক্তের নিজ শয়ন কক্ষের খাটের নিচ হতে একটি সাদা বড় পলিথিনে মোড়ানো শপিং ব্যাগের মধ্য হতে ০২ টি কাঠ সাদৃশ্য বাটযুক্ত অবৈধ আগ্নেয়াস্ত্র বিদেশী পিস্তল, ০৩ টি খালি ম্যাগাজিন ও ০৭ রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করে।  

 

উল্লেখ্য যে, অপর পলাতক অভিযুক্ত মোঃ রুবেল হোসেন (৪৮), গ্রেফতারকৃত অভিযুক্ত মোছাঃ রোজিনা খাতুনের স্বামী, পিতা-মৃত আব্দুস সামাদ, সাং-আলাইপুর (নাপিতপাড়া) থানা-বাঘা জেলা-রাজশাহী ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। 

 

গ্রেফতারকৃত অভিযুক্ত মোছাঃ রোজিনা খাতুনের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় ০১টি এবং পলাতক অভিযুক্ত মোঃ রুবেল হোসেনের বিরুদ্ধে রাজশাহী জেলার বিভিন্ন থানায় ১৩ টি, নরসিংদী জেলায় ০১টি এবং কুষ্টিয়া জেলায় ০১টি মামলা রয়েছে। 

 

এ অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে বাঘা থানায় 19 A, The Arms Act. 1878 একটি মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…