logo

সময়: ০৩:৩১, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬

২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ০৩:৩১ অপরাহ্ন

সর্বশেষ খবর

মালয়েশিয়ার জাতীয় দিবসের সংবর্ধনায় জামায়াতের প্রতিনিধিদল

Ekattor Shadhinota
০৮ সেপ্টেম্বর, ২০২৬ | সময়ঃ ১০:৩৭
photo
মালয়েশিয়ার জাতীয় দিবসের সংবর্ধনায় জামায়াতের প্রতিনিধিদল

 মালয়েশিয়ার ৬৯তম জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনায় জামায়াতের প্রতিনিধিদলের অংশগ্রহণ 


মালয়েশিয়ার ৬৯তম জাতীয় দিবস ও মালয়েশিয়া দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার মান্যবর হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল অংশগ্রহণ করেছেন।

আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। এ সময়ে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির পক্ষ থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহিমকে লেখা একটি শুভেচ্ছা বার্তা মান্যবর হাইকমিশনারের কাছে হস্তান্তর করেন।

চিঠিতে মালয়েশিয়ার জাতীয় দিবস ও মালয়েশিয়া দিবস উপলক্ষে মালয়েশিয়ার সরকার ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্বপূর্ণ বন্ধন আরও সুদৃঢ় ও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে আরো অংশ নেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং মাননীয় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।  

অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি-বেসরকারি পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এ সময় জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের সদস্যগণ মালয়েশিয়ার মান্যবর হাইকমিশনারসহ অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দেশের কূটনীতিক ও অতিথিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
 

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…