logo

সময়: ০৩:০৬, বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬

২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ০৩:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রাজশাহীতে শহিদদের প্রতি শ্রদ্ধা, উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয়

Masud Rana
০৫ আগস্ট, ২০২৬ | সময়ঃ ১০:১৯
photo
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রাজশাহীতে শহিদদের প্রতি শ্রদ্ধা, উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয়

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: জুলাই চেতনায় গড়বো দেশ,
সবার আগে বাংলাদেশ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৫
আগস্ট) সারাদেশের ন্যায় রাজশাহীতেও যথাযোগ্য মর্যাদা ও
ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ পালন
করা হয়েছে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল জুলাই শহিদদের
প্রতি শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাত, আলোচনা সভা এবং
শহিদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান।
এদিন সকালে রাজশাহী সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই
স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই শহিদদের প্রতি
শ্রদ্ধা জানান ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি। এ
সময় বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী
সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন,
রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ, আরএমপি
কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর, জেলা প্রশাসক কাজী শহিদুল
ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, জেলা পরিষদ
প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, জুলাই শহিদ সাকিব
আনজুমের পিতা মো. মাইনুল হকসহ শহিদ পরিবারের সদস্য,
জুলাই যোদ্ধা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-
কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ
উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণের পর জুলাই শহিদদের বিদেহী আত্মার
মাগফেরাত, জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশের শান্তি, সমৃদ্ধি
ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে বেলা ১১টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান
মিনু বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের মানুষের
অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের এক ঐতিহাসিক মাইলফলক। মহান
মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের মতোই এ
দিবস জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

মন্ত্রী বলেন, শহিদ পরিবারের পাশে দাঁড়ানো সরকারের নৈতিক
দায়িত্ব। তিনি আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়ে বলেন,
শহিদ পরিবারের কোনো সদস্য যেন অসম্মানিত বা হয়রানির
শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। তিনি জানান, সরকার
শহিদদের সন্তানদের লেখাপড়া, পরিবারের সার্বিক সহযোগিতা
এবং প্রয়োজন অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থাও করবে।
তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলনের মাধ্যমে দেশ বৈষম্যহীন নতুন
বাংলাদেশে প্রবেশ করেছে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে সরকারি
চাকরিতে স্বচ্ছ নিয়োগের উদাহরণ তুলে ধরে তিনি বলেন,
বর্তমান সরকার সুশাসন, জবাবদিহিতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায়
বদ্ধপরিকর।
রাজশাহীর উন্নয়ন প্রসঙ্গে ভূমিমন্ত্রী বলেন, নেসকোসহ কোনো
গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রাজশাহী থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার
সুযোগ দেওয়া হবে না। একই সঙ্গে তিনি প্রতিহিংসার
রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানান।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয়
কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী সিটি কর্পোরেশনের
প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের
ডিআইজি মোঃ আশিক সাঈদ, আরএমপি কমিশনার মোহাম্মদ
ফয়েজুল কবীর, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, জুলাই
শহিদ সাকিব আনজুমের পিতা মোঃ মাইনুল হক, জুলাই শহিদ
আলী রায়হানের পিতা মোঃ মুসলিম আলী এবং জুলাই শহিদ
মিনারুল ইসলামের স্ত্রী নুরেসান খাতুন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-
কর্মচারী, জুলাই শহিদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, শিক্ষক-
শিক্ষার্থী, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে জুলাই শহিদ পরিবারের সদস্যদের শুভেচ্ছা উপহার প্রদান
এবং জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন
প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…