আবদুল বাসেদ সিনিয়র রিপোর্টার নোয়াখালী -নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বাংলা সংসদ এবং চলো পাল্টাই ফাউন্ডেশন, নোবিপ্রবি’র যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন আঅনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৬ জুলাই ২০২৬) প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।
এ সময় অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামের সামনে দুটি ফলদ ও বনজ গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি বৃক্ষরোপণ কর্মসূচির সফলতা কামনা করে গ্রিণ ক্যাম্পাস বিনির্মাণে বেশি করে গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।
কর্মসূচিতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও ব্র্যাক ব্যাংকের মাইজদী কোর্ট শাখার ম্যানেজার মো. শাহেদুজ্জামান ও তরুপল্লবের প্রতিনিধিসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রসঙ্গত, ব্র্যাক ব্যাংকের অর্থায়নে এবং তরুপল্লব এর সহযোগিতায় এ বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ে ৫০০ গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।